ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুর খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ইসলামপুর : হাফিজুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা সদর ইউনিয়নের সদর ইউনিয়নের গঙ্গাপাড়া কালীবাড়ী খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাফিজুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই যুবক সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

জানাগেছে, হাফিজুর রহমান ইসলামপুর পৌরসভার পশ্চিম ভেঙ্গুরা গ্রামে নানিবাড়িতে বেড়াতে এসেছিলেন। ১৭ আগস্ট দুপুরে তিনি মামাত ভাইয়ের সাথে গঙ্গাপাড়া কালীবাড়ী খালে জাল দিয়ে মাছ ধরতে যান। সাঁতার না জানায় হঠাৎ হাফিজুর রহমান গভীর পানিতে ডুবে যান। মামাতো ভাইয়ের ডাক চিৎকারে স্বজনের দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। হাফিজুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

ইসলামপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ডুবুরিদল সেখানে গিয়ে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে নিখোঁজ হাফিজুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুর খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫