ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

গণ-অভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় মিছিল

সরিষাবাড়ী : গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদারের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

পরে বাউসি পপুলার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।

এ সময় বক্তারা বলেন, দেশের বৃহৎ দল বিএনপিকে নিয়ে অতীতেও নানা ষড়যন্ত্র ছিল। বর্তমানেও নানাবিধ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কখনও সফল হতে পারেনি। আগামী দিনেও তারা সফল হতে পারবে না। দ্রুত নির্বাচনে দাবি জানান এ সমাবেশ থেকে বক্তারা।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

গণ-অভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় মিছিল

আপডেট সময় ১০:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫