ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার
জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে বিএনপির বিজয় শোভযাত্রা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : বিএনপির শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছরপূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

৫ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণ্যাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। এতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় তাদের হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি হাসিবুল ইসলাম সনজু, যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সভাপতি আইনজীবী আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক আইনজীবী মোকাম্মেল হকসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য বক্তারা বলেন, ১৭ বছর বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করা হয়েছে। বিএনপি গত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী জনমত গড়ে তুলেছে বিধায় জুলাই বিপ্লবে সরকার পতনে ত্বরান্বিত হয়েছে। তাই ফ্যাসিস্ট হাসিনাকে হাজার হাজার খুনের দায়ে ফাঁসিতে ঝোলাতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে বিএনপির বিজয় শোভযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫