ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

বকশীগঞ্জ : জুলাই শহীদের কবরে শ্রদ্ধা জানায়ে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট, মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিম ও শহীদ রিপন মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকৌশলী শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট, সোমবার ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারিপাড়া গ্রামের শাহালমের ছেলে ফজলুল করিম ও পানাতিয়াপাড়ার মো. রেজাউল করিমের ছেলে রিপন মিয়া শহীদ হন। পরে ফজলুল করিমকে ৬ আগস্ট, মঙ্গলবার ও রিপন মিয়াকে ৭ আগস্ট, বুধবার নিজ নিজ গ্রামে স্ব স্ব পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, শহীদদের ত্যাগ ও অবদান আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস

বকশীগঞ্জে দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় ০৯:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫