ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে ইসলামপুরে বিএনপির আলোচনা সভা, শোভাযাত্রা অনুষ্ঠিত

ইসলামপুর : শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা এ এস এম আব্দুল হালিম। ছবি : বাংলারচিঠিডটকম

৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিজয় শোভাযাত্রাও বের হয়।

আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা এএসএম আব্দুল হালিম বলেছেন, গত বছরের ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ায় গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। তারা চায় নিজেদের বিশ্বাস ও আদর্শ নিয়ে নির্বিঘ্নে জীবনযাপন করতে। প্রতিটি মানুষ যেন যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পান। নিরাপদ ও বৈষম্যহীন জীবন যাপন করতে পারেন। সে দিক থেকে সকলকে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও উপজেলা বিএনপি সহ-সভাপতি হেলাল উদ্দিন। এ সময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুল হক,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন,উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্মআহবায়ক জালাল উদ্দিন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কায়েশ বক্তব্য রাখেন।

ইসলামপুর : বিএনপির সমাবেশে সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশ নেন।

অপরদিকে একই দিন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরের ইসলামপুর পৌর শহরের থানা মোড়ে সিরাজাবাদ সড়ক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। আগামী নির্বাচন জনগণের সুখবার্তার কথা উল্লেখ করে বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম শহিদুর রহমান ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী। এছাড়াও উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহাম্মেদ বিপুল, সহসাংগঠনিক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, যুবদলের আহবায়ক শেখ হেলাল ও যুগ্মআহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বিএনপিনেতা সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে থানা মোড়ের গিয়ে শেষ হয়। সেখানেও পথসভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে ইসলামপুরে বিএনপির আলোচনা সভা, শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫