ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১৭ জুলাই, বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা।

জামালপুর জজ কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহবায়ক আইনজীবী মো. আব্দুল হাই। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, একটা বিষয় পরিষ্কার, মিটফোর্ডে যিনি হত্যার শিকার হয়েছেন, তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আর যারা হত্যাকারী তারা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি নেতৃবৃন্দের সাথে তাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার। অথচ তারা এর দায়ভার বিএনপির কাঁধে চাপিয়ে দিয়ে বিএনপির নামে কুৎসা রটানোর চেষ্টা করেছেন। আমরা বলতে চাই, এই ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে।

জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক আইনজীবী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর আইনজীবী শফিকুল ইসলাম রাজু, আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।

সমাবেশে আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫