ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ

প্রভাষক ইমরান হোসাইনের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জামালপুর : প্রভাষকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের বদলি বাতিল এবং পুনরায় তাকে কলেজে ফিরিয়ে আনার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষার্থীরা। ১ জুলাই, মঙ্গলবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অনার্স চতুর্থ বিভাগের শিক্ষার্থী আফিয়া আহমিদা, হাবিবুল্লাহ সুজা, শাহারিয়ার বায়েজিদ, আশা মনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সবচেয়ে জনপ্রিয় প্রভাষক মোহাম্মাদ ইমরান হোসাইনকে জেলার মেলান্দহ সরকারি কলেজের বদলি করা হয়েছে। আমরা স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাকে পুনরায় বদলি করে আমাদের কলেজে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ

প্রভাষক ইমরান হোসাইনের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ১০:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫