ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

কষ্টে অর্জিত সম্পদ আগুনে পুড়েছে, পাগলপ্রায় তিন কৃষক পরিবার

সরিষাবাড়ী : আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনজন কৃষকের ঘরের আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সারা জীবনের কষ্টে অর্জিত সম্পদ হারিয়ে পাগলপ্রায় ক্ষতিগ্রস্ত তিনজন কৃষক ও তাদের পরিবার।

২৩ জুন, সোমবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবার তিনটি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন সকাল সাড়ে ৯টার দিকে বাউসি চন্দনপুর এলাকার কৃষক খোরশেদ আলমের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন কৃষক মফিজ উদ্দিন  ও হাকিম মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কৃষকের তিনটি বসতঘর, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, ছেলে-মেয়েদের পড়ালেখার বইপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সরিষাবাড়ী : আগুনে পুড়ে গেছে কৃষকের ধান, চাল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী অসুস্থ। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকমে সংসার চলে তাদের। যতটুকু সম্বল ছিল আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ছেলের অর্ধ বার্ষিকী পরীক্ষা দেওয়ার ফিস ছিল সেই টাকাও পুড়ে গেছে। এসএসসি পরীক্ষা দিয়েছে মেয়ে। তার নিবন্ধন কার্ড, ঘরের ধান, চাল স্বামীর চিকিৎসার টাকা সবই শেষ হয়ে গেল। অসুস্থ স্বামী, দুই সন্তান নিয়ে কই থাকব কি খাব আমাদের তো দুঃখের অন্ত নেই।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

কষ্টে অর্জিত সম্পদ আগুনে পুড়েছে, পাগলপ্রায় তিন কৃষক পরিবার

আপডেট সময় ০৯:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫