ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে রানাগাছায় মানববন্ধন

জামালপুর : আওয়ামী লীগনেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অশালীন কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগনেতা আব্দুল জলিলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ১৬ জুন, সোমবার বিকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় হাজির বাজারে এই মানববন্ধনের আয়োজন করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।

ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. নূরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ শিপলু প্রমুখ।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকারী আওয়ামী লীগনেতা আব্দুল জলিলকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তার শাস্তির দাবিও জানান তারা।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে রানাগাছায় মানববন্ধন

আপডেট সময় ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫