ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দেওয়ানগঞ্জে ট্রাক খাদে, নিহত ১

দেওয়ানগঞ্জ : দুর্ঘটনায় পতিত ট্রাক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকের হেলপার রাশেদ নিহত হয়েছেন। ১৭ মে শনিবার রাতে উপজেলার পাথরেরচর-তারাটিয়া সড়কের উত্তর মোয়ামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিষকাঠালী গ্রামের সবুজ শেখের ছেলে।

জানা গেছে, ট্রাকটি ১৭ মে রাতে পাররামরাম ইউনিয়নের ঝাউডাঙ্গা বাজার থেকে ভুট্টা বোঝাই করে পাথরেরচর হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মোয়ামারি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপার। সংবাদ পেয়ে রাজীবপুর ফায়ার সার্ভিসের কর্মী ও তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপার রাশেদকে উদ্ধার করেন। তাকে রাজিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্বাস আলী এ প্রতিবেদককে বলেন, ভুট্টবোঝাই ট্রাকটি পাথরেরচর হয়ে ঢাকা যাওয়ার পথে মোয়ামারি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। এতে হেলপার রাশেদ মারা যান।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ট্রাক খাদে, নিহত ১

আপডেট সময় ১০:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫