ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নকলা : নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায়  দোকানে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নকলা পৌর শহরের হল চত্বরে খন্দকার ড্রাগ হাউস ও হাবিব মেডিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের ওষুধ পরিদর্শক মো. জাহিদুল ইসলামসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এ প্রতিবেদককে বলেন, অভিযানে ফার্মেসিতে লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। এ অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ মোতাবেক মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে দুই ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা করে দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

নকলায় ২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫