ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ : আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় দৈনিক আমার দেশ পাঠকমেলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, আমার দেশ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে শিল্পপতি মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মামলা দায়ের করা হয়েছে। তাই মামলা প্রত্যাহারসহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৭:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫