ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ

ইসলামপুর : ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সংহতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বুধবার পৌর শহরের কাছারি মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।

তিনি ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল সরকার, দপ্তর সম্পাদক রহুল আজম লুলু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ—যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৮:১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫