ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। ৩১ মে, রবিবার রাতে সদর উপজেলার ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যার স্মরণে আজকের এই আয়োজন। তিনি জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহিদ জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলি উপজেলার বাঘবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছাত্রজীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি। পরবর্তী সময়ে দেশপ্রেমে উদ্বুদ্ধা হয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আমরা যদি জিয়াউর রহমানের জীবনীটা তিনটি ভাগে ভাগ করি। একটি অংশ তার ছাত্র জীবন, আরেকটি অংশ তার সেনাবাহিনীতে কর্মজীবন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশতেন। দেশের প্রত্যন্ত অঞ্চল সফরের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের ভিত্তি স্থাপনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দূরদর্শী উদ্যোগের ফলেই আজ লাখো মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।

ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপি বরাবরই কার্যকর ভূমিকা পালন করেছে। কৃষি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, নারী উন্নয়ন ও যুব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। তার সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন, মো. এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিক ইবনে আশরাফ প্রমুখ।

প্রথমেই কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কারী মো. ওমর ফারুক।

আলোচনা সভায় সদর উপজেলা বিএনপিসহ ১৫টি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬