ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামপুরের বিএনপিনেতা আলী হোসেন

ইসলামপুর : ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেন বিএনপিনেতা মো. আলী হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগদান করেছেন। ১১ এপ্রিল বিকালে জামায়াতের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন তিনি।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী সদ্য যোগ দেওয়া আলী হোসেনের হাতে জামায়াত ইসলামীর বই তুলে দেন। এ সময় উপজেলা জামায়াতের আমীর মো. রাশেদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আলী হোসেন ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ ছাড়াও দপ্তর সম্পাদক পদসহ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মো. আলী হোসেন এ প্রতিবেদককে বলেন, জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম ভাল লাগায় অনুপ্রাণিত হয়েই এই দলে যোগদান করেছি।

জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন বলেন, জামায়াতে ইসলামী কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে তিনি পৌর শহরের কলেজ রোড মন্ডল পাড়া জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে যোগদান করেছেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামপুরের বিএনপিনেতা আলী হোসেন

আপডেট সময় ০৫:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫