ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ইউরোপা লিগ : ওনানার ভুলে জয় বঞ্চিত ম্যান ইউ

ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ।ছবি : সংগৃহীত

গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে পারল না ম্যানচেষ্টার ইউনাইটেড।

১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর সাথে ২-২ গোলে ড্র করে ম্যান ইউ। অথচ ম্যাচে ৯৪ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটসহ) পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। ৯৫ মিনিটে গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে লিঁও। প্রতিপক্ষের খেলোয়াড় জর্জ মিকাউতাদজের শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। তার হাত ফসকে বেরিয়ে বলে শট নিয়ে শেষ মুর্হূতের গোল করে ম্যান ইউকে জয় বঞ্চিত করেন রায়ান চেরকি।

ম্যান ইউর নিজেদের মাঠে ওনানার ভুলে ২৫ মিনিটে প্রথম এগিয়ে যায় লিঁও। থিয়াগো আলমাদার সহজ ফ্রি-কিক ওনানার ঠেকাতে না পারলে ১-০ গোলে এগিয়ে যায় লিঁও।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যান ইউ। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথমার্ধের ইনজুরির সময়ের পঞ্চম মিনিটে মানুয়ে উগার্তের শট হেড করে জালে পাঠান লেনি ইউরো। এর মাধ্যমে ক্লাব ইতিহাসে ইউরোপে গোল করা সবচেয়ে কনিষ্ঠ ডিফেন্ডার এখন ইউরো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রথম লিড নেয় ম্যান ইউ। ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জসুয়া জির্কজির গোলে ২-১ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি সময়ে গড়ায় ম্যাচ। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোলরক্ষক ওনানার ভুলে গোল পায় লিঁও। ফলে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করে তারা।

ওনানার ভুলে ম্যাচ জিততে না পারায় হতাশ ম্যান ইউ কোচ রুবেন আমোরিম। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি ওনানাকে এমন কিছু বলতে পারব না যা তার উপকার করবে। অতএব, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের উপর আমার বিশ্বাস আছে।’

আগামী ১৭ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যান ইউ-লিঁও।

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ইউরোপা লিগ : ওনানার ভুলে জয় বঞ্চিত ম্যান ইউ

আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫