ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে নয় বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার, আটক এক

ছবিটি প্রতীকী

জামালপুরের ইসলামপুর উপজেলায় নয় বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে ২০ মার্চ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফরিদ উদ্দিন (৫০) ওরফে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। তার বাড়ি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কন্যাশিশুটি তাদের বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেখানে ওৎপেতে থাকা ফরিদ উদ্দিন ওই শিশুকে জোর করে কলাগাছের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান ফরিদ উদ্দিন। এ সময় স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিনকে আটক করে আইনগত পদক্ষেপ শেষে ২১ মার্চ শুক্রবার তাকে জামালপুরের মুখ্যবিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে নয় বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার, আটক এক

আপডেট সময় ০৯:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫