ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

লেবাননের আল-মানার টেলিভিশন ২৬ ফেব্রুয়ারি বুধবার জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈরুত থেকে এএফপি ২৭ ফেব্রুয়ারি এই খবর জানায়।

ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাকের কলিবফ এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৯:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫