ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ফেসবুক পোস্টের জন্য ভিয়েতনামে সাংবাদিকের কারাদণ্ড

ভিয়েতনামের একটি আদালত সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি গণমাধ্যম এখবর জানিয়েছে।

হুই ডাক ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় ব্লগার এবং এরআগে তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্রে কাজ করতেন। তিনি দুর্নীতি, মিডিয়া নিয়ন্ত্রণ এবং চীনের সাথে সম্পর্কিত দেশটির কমিউনিস্ট নেতাদের সমালোচনা করতেন।

হ্যানয় থেকে এএফপি ২৭ ফেব্রুয়ারি এই খবর জানায়।

ভিয়েতনাম নিউজ এজেন্সি অনুসারে, হ্যানয়ের একটি আদালত ৬৩ বছর বয়সী এই সাংবাদিককে ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করে ‘রাষ্ট্রের স্বার্থ লঙ্ঘন এবং গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।’

খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়।

অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই নিবন্ধগুলোতে প্রচুর পরিমাণে মিথস্ক্রিয়া, মন্তব্য এবং শেয়ার রয়েছে যা সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে’।

গত জুনে গ্রেপ্তারের কিছুক্ষণ আগে হুই ডাক (ছদ্ম নাম) অনলাইনে ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী নেতা টো লাম এবং তার পূর্বসূরি নগুয়েন ফু ট্রংকে ফেসবুকে কটাক্ষ করে মন্তব্য লিখেছিলেন।

একদলীয় রাষ্ট্র ভিয়েতনামে কোনো মুক্ত গণমাধ্যম নেই এবং যেকোনো ভিন্নমত পোষণকারীদের কঠোরভাবে দমন করা হয়। মুক্ত গণমাধ্যম প্রচারণা গোষ্ঠি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর মতে এটি বিশ্বের শীর্ষ সাংবাদিকদের কারাগারের মধ্যে একটি।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ফেসবুক পোস্টের জন্য ভিয়েতনামে সাংবাদিকের কারাদণ্ড

আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫