ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ইসলামপুরে অসহায়দের কম্বল দিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা

ইসলামপুর : অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতৃ ও অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় শীতার্তদের কম্বল দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং হাউজ বিল্ডিং ও ফাইন্যাস কর্পোরেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকার সহযোগীতায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ইসলামপুর বাজারস্থ মনির খান লোহানী বাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সচিব সামছুল আলম চৌধুরী, সোনালী ব্যাংক জামালপুরের ডিজিএম আব্দুল জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আউয়াল খান লোহানী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাইদ খান লোহানী, সাখাওয়াত হোসেন খান সুজনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইসলামপুরে অসহায়দের কম্বল দিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫