ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শীতার্ত মানুষেরা পেল জামালপুর রোটারি ক্লাবের কম্বল

জামালপুর : শীতার্তদের হাতে কম্বল তুলে রোটারি ক্লাব অব জামালপুরের সভাপতি আব্দুল আহাদ স্বাধীন ও অন্যান্য সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

চলতি শীত মৌসুমে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ২০ জানুয়ারি সোমবার কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব অব জামালপুর।

জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে ক্লাবের কার্যালয় প্রাঙ্গণ থেকে ২৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব জামালপুরের সভাপতি আব্দুল আহাদ স্বাধীন, সদ্য সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী, আগামী সালের জন্য নির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল হাই আল হাদী, ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল আলম আপন, ইভেন্ট চেয়ার রাফিউর রহমান স্বরূপ, পরিচালক ফিরোজ ইকবাল মিন্টু, নাছিরুজ্জামান, আব্দুল হাকিম, দিদারুল আলমসহ ক্লাবের সদস্য ও রোটারেক্ট ক্লাবের সদস্য বৃন্দ।

জামালপুর : রোটারি ক্লাব অব জামালপুর জেলা কমিটির নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে কম্বর বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্লাব সূত্র জানায়, সদস্যদের চাঁদার টাকায় ২০০ ও জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ৫০টি কম্বল ২৫০ জন শীতার্ত অবসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, রোটারি ক্লাব অব জামালপুর প্রতিটি দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণসহ বহুমাত্রিক সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শীতার্ত মানুষেরা পেল জামালপুর রোটারি ক্লাবের কম্বল

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫