ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ঘানায় সৈন্যদের সাথে সংঘর্ষে ৮ খনি শ্রমিক নিহত : সেনাবাহিনী

ঘানায় মধ্যাঞ্চলীয় ওবুয়াসি শহরে ‘অ্যাংলোগোল্ড আশান্তি’ খনি সাইটে রাতের বেলায় পাহারারত সৈন্যদের সাথে সংঘর্ষে কমপক্ষে আটজন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে আক্রা থেকে রোববার এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে খনির নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে প্রায় ৬০ জন খনি শ্রমিক রাইফেল, চাপাতি এবং পাম্প-অ্যাকশন বন্দুক নিয়ে বেরিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর একটি টহল দল তাদের বাধা দিলে তারা গুলি চালায়। এতে আত্মরক্ষার জন্য সৈন্যরাও গুলি চালায়। গোলাগুলির ফলে ঘটনাস্থলেই সাতজন খনি শ্রমিক নিহত হন, গুরুতর আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।’

গুলিবিদ্ধ একজন সৈন্যকে চিকিৎসা দেওয়া হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় খনি কোম্পানির চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিচারে আওতায় আনতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

মাহামা আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং মৃতদের দাফনের ব্যবস্থা করতে অ্যাংলোগোল্ড আশান্তিকে নির্দেশ দিয়েছেন।

আফ্রিকার শীর্ষস্থানীয় সোনা উৎপাদনকারী ঘানা দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও খনি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে জর্জরিত। বেকারত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সেখানে প্রায়শই উত্তেজনা বৃদ্ধি করে।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ঘানায় সৈন্যদের সাথে সংঘর্ষে ৮ খনি শ্রমিক নিহত : সেনাবাহিনী

আপডেট সময় ১০:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫