ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ডিসি, এসপিকে স্মারকলিপি

জামালপুর : সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।  ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের করা মামলাটি প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

স্মারকলিপি দেওয়া উপলক্ষে ১২ জানুয়ারি রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য, বিভিন্ন সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যায়ল প্রাঙ্গণে সমবেত হন। পরে সেখানে সংক্ষিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী প্রমুখ।

জামালপুর : জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি গ্রহণ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। ছবি : মোস্তফা মনজু

সমাবেশে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, মেলান্দহ উপজেলার উলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে এবং এই মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহার করা দাবিতে আমরা কয়েকদিন ধরে আন্দোলন, সংগ্রাম করছি। আজকে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হচ্ছে।

পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের অফিস কক্ষে তার কাছে স্মারকলিপি পেশ করা হয়। একই সাথে সেখানে উপস্থিত জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর কাছেও একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস  দেন।

জামালপুর : সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের কারণে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এবং তার সকরারের পতন ঘটে। সরকার পতনের পরও শেখ হাসিনার অনুসারী ও মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন এলাকায় বেশ প্রভাব বিস্তার করে যাচ্ছে। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে ২৪ ডিসেম্বর মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগুর ছেলে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই নেতার ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ডিসি, এসপিকে স্মারকলিপি

আপডেট সময় ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫