ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জেলবন্দি বিডিআরদের মুক্তি, চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর : দয়াময়ী মোড়ে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআরদের মুক্তি ও চাকরিচ্যূতসদস্যদের পুনর্বহালের তিনদফা দাবিতে জামালপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা। ১২ জানুয়ারি রবিবার জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচি পালন করে।

১২ জানুয়ারি বেলা ১১টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিআরের সাবেক সিপাহি মো. আমজাদ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিপাহি খোরশেদ আলম, সাবেক হাবিলদার মো. আক্তারুজ্জামান, নায়েক মো. আনোয়ার হোসেন, নায়েক মো. আশরাফুজ্জামান, সাবেক সিপাহি মো. মোতালেব হোসেন, এরশাদ হোসেন, জেলবন্দি সাবেক সিপাহি জিয়াউল হকের মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী প্রমুখ।

মানববন্ধন থেকে বিডিআর সদস্যরা তাদের তিনদফা দাবি তুলো ধরেন। দাবি তিনটি হল- পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস পেয়েছেন তাদের মুক্তি দিতে হবে। প্রহসনের ১৮টি বিশেষ আদালতের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যূত করা হয়েছে তাদের সবাইকে রেশন, বেতন-ভাতাদি ও পদোন্নতিসহ সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধাসহ পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা বাতিল করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশপ্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনও সহস্রাধিক নিরাপরাধ বিডিআর সদস্যদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। এমনকি ১৮হাজারেরও বেশি বিডিআর সদস্যদেরকে জেল-জরিমানাসহ চাকরিচ্যূত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে ভুক্তভোগী বিডিআর সদস্যরা ও পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি।

বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন জানিয়ে বক্তারা আরও বলেন, আমরা মজলুম। আমাদের প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারদের মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বক্তারা নিরপরাধ জেলবন্দি বিডিআরদের দ্রুত মুক্তি ও চাকরিচ্যূত সদস্যদের চাকরিতে পুনর্বহালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে সাবেক সকল বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জেলবন্দি বিডিআরদের মুক্তি, চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫