ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

তারুণ্যের উৎসব : জামালপুরের তিরুথা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যমেলা ও সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুর তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তারুণ্যমেলা ও অভিভাবক সমাবেশ। ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর : শিক্ষার্থীদের আঁকা জুলাই বিপ্লবের পোস্টার পরিদর্শন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই-আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করে এই তারুণ্যমেলার আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে জামালপুর জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের জাগরণ আর শক্তির আয়োজন সকলকে উৎসাহিত করবে। জেলা প্রশাসক তারুণ্য উৎসবের পরিকল্পনা তুলে ধরে ৫০ দিন বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জামালপুর : মেলায় পিঠা স্টল। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথি জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, বিদ্যালয় একটি পবিত্র স্থান। এর প্রতি সকলের আগ্রহ ও আন্তরিকতার প্রকাশ ঘটাতে হবে। মায়া তৈরি করতে করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ঘটাতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অধিক সচেতন হতে হবে। সন্ধ্যায় ও সকালে সন্তানের পড়ার টেবিলের পাশে বসতে হবে।

তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমান। সভায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সহস্রাধিক মানুষ
অংশ নেন।

জামালপুর : মেলায় উপস্থিত ছাত্র-জনতার একাংশ। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় শিক্ষার্থীদের তৈরি হরেক রকম পিঠার পাঁচটি স্টল স্থান পায়। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সৃষ্টিকর্ম হিসেবে চিত্রাঙ্কন, কবিতা, ছড়া, গল্প প্রদর্শিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পীরা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ৬ ওভারের ক্রিকেট ম্যাচ । দিনভর তারুণ্যমেলাকে কেন্দ্র করে তিরুথা, রামনগর, ধোপাকুড়ি, তেতুলিয়া ও বামুনপাড়া এলাকায় অন্যরকম এক উৎসবের আবহ তৈরি হয়।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

তারুণ্যের উৎসব : জামালপুরের তিরুথা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যমেলা ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫