ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

নয়ন শেখের মরদেহ বাড়িতে নেয়া হলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরিষাবাড়ী উপজেলায় ট্যাপে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নয়ন শেখ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনা ধামাচাপা দিতে এক লাখ টাকা দিয়ে রফাদফা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া এলাকার ডোয়াইল কেন্দুয়-তারাকান্দি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের দিনমজুর আয়নাল শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বয়ড়া থেকে বালুভর্তি একটি ট্যাপে ট্রাক্টর ধনবাড়ীর দিকে রওনা করে। পথে হাসরা মাজালিয়া এলাকায় কিশোর নয়ন শেখ ওই ট্রাক্টরে উঠছিল। এ সময় পা পিছলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা ধামাচাপা দিতে এক লাখ টাকা দিয়ে রফাদফা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন-অর-রশিদ ফকির জানান, নয়ন শেখ দরিদ্র পরিবারের ছেলে। নিজ ইচ্ছার চলন্ত ট্রাক্টরে উঠতে যায়। এ সময় পা পিছলে চাকার নিচে পড়ে সে মারা যায়। সামাজিক ভাবে দরবার বসিয়ে ট্রাক্টরের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় নিহতের পরিবারকে দেওয়ার জন্য।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বজনেরা নিহত নয়ন শেখের মরদেহ বাড়িতে নিয়ে যায়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চায় নিহতের স্বজনেরা। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। টাকা দিয়ে রফাদফা হওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনিG

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

আপডেট সময় ০৪:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫