ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে

ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ১০.৮৯ শতাংশ

বাংলাদেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার গত ২০২৪ সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। যা গত নভেম্বর মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যাস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। এছাড়া অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ (পয়েন্ট- টু-পয়েন্ট)। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।সূত্র:বাসস।

গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ১০.৮৯ শতাংশ

আপডেট সময় ০৮:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫