ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন : বেপজাকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

৬ জানুয়ারি সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান।’ এ লক্ষ্যে তিনি বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, জুলাই-আগস্টে বাংলাদেশের আন্দোলন এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি প্রধান উপদেষ্টাকে জানান, ‘গত তিন সপ্তাহে আমরা চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে।’

বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেজা) রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে।

তিনি জানান, ৮টি বেজায় বর্তমানে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে।

বর্তমানে চলমান কারখানাগুলোর মধ্যে ১০০টির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন এবং বাকিগুলো মূলত যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান।

এই কারখানাগুলোর মধ্যে ৫২ শতাংশ তৈরি পোশাক, টেক্সটাইল এবং পোশাক সামগ্রী উৎপাদন করে। বাকিগুলো বিভিন্ন ধরনের পণ্য যেমন কফিন এবং খেলনা তৈরি করে।

মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা জানান, যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ, বেজা এলাকায় বন্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান সংযোগ এবং সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সেবা চালু করা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কি-না, তা খতিয়ে দেখতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন।

তিনি বলেন, বিদ্যমান বিদ্যুৎকেন্দ্র থেকে শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করবে।

সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দেওয়া উচিত।

তিনি বলেন ‘আমাদের বেপজা এবং এসইজেডকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে এবং এই এলাকার বিদ্যমান সুবিধাগুলো বিশ্বব্যাপী প্রচার করতে হবে, যাতে আরও বিনিয়োগ আনা যায়।’

সভায় প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন : বেপজাকে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫