ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

জামালপুর প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যুতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের দু’জন সদস্য ও একজন সহযোগী সদস্যের মৃত্যুতে তাদের স্মরণে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রয়াত ব্যক্তিরা হলেন- জামালপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক বাংলাবাজার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক শেলু আকন্দ, জামালপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য নূরুল হক জঙ্গী এবং জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব।

স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের সাংবাদিক জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। প্রয়াত তিন ব্যক্তির আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন, প্রয়াত নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা, প্রয়াত আনিসুর রহমান বিপ্লবের কণিষ্ঠ সহোদর কবি হামিদুর রহমান সোহেল, জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান সজিব, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মনজু, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক সৈয়দ শওকত জামান প্রমুখ।

স্মরণ আলোচনা সভার আগে একমিনিট নিরবতা পালন করে প্রয়াত তিন ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে প্রয়াত তিন ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন সড়ক ও জনপথ অধিদপ্তর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাব্বির আহাম্মেদ।

স্মরণসভায় জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য সাংবাদিক ছাড়াও মৃতের স্বজনদের আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যুতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪