ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি টিভি চ্যানেল ’আল-কুদস টুডে এর ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আউটলেটের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

আউটলেট বিবৃতিতে বলেছে, নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফলে ৫ সাংবাদিক নিহত হন ।

নিহত সাংবাদিকরা হলেন, ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইব্রাহিম আল-শেখ খলিল, ফাদি হাসসুনা এবং মোহাম্মদ আল-লাদা।

আউটলেটের বিবৃতিতে বলা হয়েছে, ’সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করার সময় তারা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন, নুসিরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী সেলের একটি গাড়িতে ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেয়া হয়েছিল।

নুসিরাতের হামলা দেখেছেন এমন ব্যক্তিদের মতে, ইসরায়েলি বিমান দ্বারা নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা সম্প্রচারের গাড়িতে আঘাত করে, এতে আগুন লাগে এবং ভিতরে থাকা ব্যক্তিরা নিহত হন।

ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট গত সপ্তাহে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আপডেট সময় ০৬:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪