ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত

সুফি সমাবেশে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) এর জীবনদর্শনের আলোকে ধর্মীয় সম্প্রীতি ও সুফিবাদ শীর্ষক বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।

সুফি সমাবেশে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে খাজা এনায়েতপুরী সুফিবাদ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম দস্তগীর, এনায়েতপুর পাক দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল আউয়াল, জামালপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আজম আলী খান, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সুফিবাদ গবেষক ও জলাবায়ু বিজ্ঞানী ড. মো. জালাল উদ্দীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসবাদের কোন স্থান নেই। যারা বিভিন্ন সুফি-সাধকের মাজার ও দরবার শরীফে পরিকল্পিতভাবে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা-অগ্নিসংযোগ করেছে, মারধর ও ভাঙচুর করেছে, আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই না। হিংসা-বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪