ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে আমন ধানচাল ক্রয় শুরু

ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে চলতি আমন মৌসুমে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান। এ অভিযান চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবার সদরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৬০ মেট্রিকটন, সিদ্ধ চাল ৮ হাজার ৩৯ মেট্রিকটন ও আতপ চাল ২২৩ মেট্রিকটন।

এবার প্রতিকেজি ধানের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ৩৩ টাকা, প্রতিকেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৭ টাকা ও প্রতিকেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৬ টাকা। চুক্তিবদ্ধ ৩৪টি মিল মালিকের মাধ্যমে সংগ্রহ করা হবে এই ধানচাল।

৪ ডিসেম্বর বুধবার সকালে শহরের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে (সিংহজানী এলএস ডি-১) ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানা গেছে।

চলতি আমন মৌসুমে এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে আমন ধানচাল ক্রয় শুরু

আপডেট সময় ০৭:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪