ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবন্ধীদের সুরক্ষায় জামালপুর ডিসির অঙ্গীকার

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জামালপুরে এক আলোচনা সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সর্বোত্তম সুরক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সকল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণসহ তাদের উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসার জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। অটিস্টিক শিশুদের সৃজনশীল কাজগুলো জনসম্মুখে উপস্থাপন করা হবে।

জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের সার্বিক সহায়তা প্রদানে কাজ করছি। তিনি বলেন, আমরা যখন প্রতিবন্ধীতা হ্রাস করার জন্য বহুমাত্রিক কাজ করছি তখন দেশে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে হানাহানি, মারামারি করে পঙ্গুত্বের সংখ্যা বাড়ানো হচ্ছে। সম্মিলিতভাবে সকল পর্যায়ের দুর্ঘটনা রোধ করতেই হবে।

৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর (ফৌজদারি মোড়) থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শহরে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

পরে সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাব্বির আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সুইড প্রতিবন্ধী সেবা সুরক্ষা কেন্দ্রের নির্বাহী সম্পাদক অজয় পাল, সূর্য তরুণ সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সভা সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় স্থির করা হয় ‘অন্তবর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

প্রতিবন্ধীদের সুরক্ষায় জামালপুর ডিসির অঙ্গীকার

আপডেট সময় ০৪:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪