ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

ধারাবাহিক নাটক চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বেশ পুরোনো। যার কারণে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হলে সেখানে খেলতে যাবে না ভারত। সেটা আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

যার কারণে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের পক্ষে মত দিয়েছে বিসিসিআই। তাতে মত আছে আইসিসির। তবে এককভাবে টুর্নামেন্ট আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটা না হলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। সে সঙ্গে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত হওয়া সব টুর্নামেন্ট বয়কট করা হবে বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

যার কারণে টুর্নামেন্টটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সেই ধোঁয়াশা কাটাতে শুক্রবার দুবাইয়ে আইসিসির হেড অফিসে বিসিসিআই এবং পিসিবির কর্তাদের নিয়ে বৈঠকে বসেছে আইসিসির শীর্ষ কর্তারা। তবে তাতেও হয়নি কোনো সুরাহা। দুই পক্ষই নিজের সিদ্ধান্তের ওপর অনড় অবস্থানে রয়েছে। যার কারণে মাত্র ১৫ মিনিটে শেষ হয় সভা।

অন্যদিকে ২০২৫-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিনি ওয়ার্ল্ডকাপ’ এই টুর্নামেন্টটি। পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুই বোর্ডই নিজেদের সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। এই নিয়ে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন যে, তারা বোর্ড পিসিবির সঙ্গে আলোচনা করছে এবং আইসিসিও বিষয়টির সমাধানের চেস্টা করছে।

তবে তিনি জানান, ভারতের সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই তারা মেনে নেবে। তবে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘দলের নিরাপত্তার উদ্বেগ রয়েছে। যার কারণে ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কম।  তবে পাকিস্তানি গণ্যমাধ্যমগুলোর সূত্রমতে, আজ আবারও বসতে যাচ্ছে আইসিসির সভা। সেখানে নির্ধারণ করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

আপডেট সময় ০৯:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪