ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে জাল দলিল, ভুয়া খারিজে জমি দখলের অভিযোগ

দখল করা জমিতে চলছে মাটি ভরাট। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে জাল দলিল ও ভুয়া খারিজ করে জমি দখলের অভিযোগ উঠেছে। ২৬ নভেম্বর মঙ্গলবার পৌর শহরের যোগীরঘোপা এলাকায় মাটি ফেলে জমি দখলের এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলে বাধা দেয়।

জামালপুর শহরের ইকবালপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে শাহাদাৎ হোসেন জানান, তার দাদী ফতেমন নেছা বিবি রশিদপুর মৌজার ২৯৯ নম্বর বিআরএস খতিয়ান ও ৭৮১ নম্বর দাগে যোগীরঘোপা এলাকায় ৩৩ শতক জায়গা ১৯৯৭ সালের ৫ আগস্ট তার বাবা আবু তাহেরকে লিখে দেন। এরপর আবু তাহের তার নিজের নামে জমি খারিজ করেন। পরবর্তীতে তার বাবা মারা গেলে উত্তরাধিকার সূত্রে যোগীরঘোপা এলাকায় ৩৩ শতক জায়গার মলিকানা অর্জন করেন শাহাদাৎ হোসেন। কিন্তু একই এলাকার মৃত ফজলুল হক ফজলের তিন ছেলে শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী, ফরহাদ, শেখ ফরিদ ওই একই জমি জাল দলিলের মাধ্যমে তাদের নামে ভুয়া খারিজ করেন। এ প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর শাহাদাৎ হোসেন ভুয়া নামজারি জমা খারিজ বাতিলের জন্য জামালপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি মিস মোকদ্দমা দায়ের করেন।

এরপর থেকে ওই জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা ও বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তার ফুফাতো ভাইয়েরা। এ ব্যাপারে গত ২২ অক্টোবর জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন শাহাদাৎ হোসেন। কিন্তু তার ফুফাতো ভাইয়েরা মামলা মোকাবেলা না করেই ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে ওই জমিতে মাটি ফেলে দখল শুরু করে।

শাহাদাৎ হোসেন বলেন, স্থানীয় কিছু ভূমিদস্যু ও প্রভাবশালীদের একটি সিন্ডিকেট আমার জমি জোরপূর্বক জবর-দখল করছে।

শাহাদাৎ হোসেনের ফুফাতো ভাই আশরাফ আলী বলেন, জমিটি আমার নানীর, সে হিসেবে এই জমিতে আমারও অংশ রয়েছে। আমি আমার জমিতে মাটি ভরাট করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। জমিতে মাটি ভরাটকে কেন্দ্র যেন কোন দাঙ্গা-হাঙ্গামা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়ে সেজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এ ব্যাপারে জামালপুর ভূমি অফিসের নায়েব ইমান আলী বলেন, একই জমি একাধিক মালিকের নামে খারিজ হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে জাল দলিল, ভুয়া খারিজে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪