ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইতিহাসের শীর্ষতম ধনী এখন ইলন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তার সম্পদের মূল্য এখন ৩৪৮ বিলিয়ন ডলার। ২৫ নভেম্বর সোমবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই হুহু করে বাড়ছে টেসলার শেয়ারের দাম। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটি দখল করে নিয়েছেন ইলন মাস্ক।

মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ।

এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার বেড়েছে। এতে তার নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তার নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার।

ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এনে দিয়েছে। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পর তার প্রচারণা তহবিলে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি জমা দেন মাস্ক।

ট্রাম্প তার প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন। এটি একটি নতুন অধিদপ্তর হবে। সেখানে মাস্কের পাশাপাশি জৈবপ্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীও কাজ করবেন।

টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৫০০ কোটি ডলার।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইতিহাসের শীর্ষতম ধনী এখন ইলন মাস্ক

আপডেট সময় ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪