ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে খাদ্যের গুণাগুণ পরীক্ষা

ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে কর্মকর্তাবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্যের গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার শহরের ফৌজদারী মোড়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনব্যাপী এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।

খাদ্য পরীক্ষা কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অমলেশ চন্দ্র দে সরকার, নমুনা সংগ্রহকারী মো. হীরা, ল্যাব টেকনিশিয়ান অক্ষর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, বিভিন্ন বাজার ও দোকান থেকে হলুদ, মরিচ, ধনিয়া গুড়ো, দুধ, ঢেঁড়স, বেগুনসহ ১৯ প্রকার খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে সেগুলো ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এ সময় সকল খাদ্যের গুণাগুণ সঠিক থাকলেও দুধে ভেজাল শনাক্ত করা হয়। দুধে ভেজাল থাকার কারণে ওই দুধ নষ্ট করা হয়।

তিনি আরও বলেন, ভেজাল খাদ্য শনাক্ত, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নিতে এই পরীক্ষাগার আমাদের বিশেষ সুযোগ তৈরি করেছে।

প্রতি সপ্তাহের দুই দিন জামালপুরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে খাদ্যের নমুনা পরীক্ষা করা হবে এবং ভবিষ্যতে সপ্তাহব্যাপী খাদ্যের নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে খাদ্যের গুণাগুণ পরীক্ষা

আপডেট সময় ০৩:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪