ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে জেলবন্দি লিমনের স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

রংপুর জেলার জেলবন্দি লিমনের স্ত্রী দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান দিয়েছে জামালপুর ক্ষতিগ্রস্ত বিডিআর কল্যাণ তহবিল।

২০ নভেম্বর বুধবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি ক্ষতিগ্রস্ত বিডিআর কল্যাণ তহবিলের পক্ষ থেকে লিমনের স্ত্রীর ব্যাক্তিগত বিকাশ নাম্বারে অনুদানের অর্থ পাঠানো হয়।

এসময় ক্ষতিগ্রস্ত জামালপুর বিডিআর কল্যাণ তহবিলের জেলা প্রতিনিধি মো. আমজাদ হোসেন, আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, এরশাদ হোসেন ও মাসুম আলীসহ ক্ষতিগ্রস্ত জামালপুর বিডিআর কল্যাণ তহবিলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত জামালপুর বিডিআর কল্যাণ তহবিলের আমজাদ হোসেন বলেন, আমরা কোন প্রকার অপরাধ না করেও আজ ১৬ বছর যাবত চাকরি থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে কেউ বেসরকারি বা কোম্পানিতে চাকরি করে খুব কষ্টে সংসার চালাচ্ছি। তার মধ্য থেকে কিছু টাকা সঞ্চয় করে আমাদের এক ভাইয়ের স্ত্রীর ক্যান্সার রোগের চিকিৎসার জন্য নগদ কিছু টাকা দিতে পেয়ে আমরা খুব আনন্দিত।

তিনি আরও বলেন, আগামী দিনে কোন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পরিবার যাতে আর টাকার অভাবে বিনা চিকিৎসায় না মরে, সেই বিষয়ে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাবো ইন-শা-আল্লাহ।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে জেলবন্দি লিমনের স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় ১০:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪