ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

ইসরাইলি হামলায় লেবাননে ৩৩ জনের প্রাণহানি

লেবানন বলেছে, দেশব্যাপী ইসরাইলি হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ইসরাইল ও হিজবুল্লাহ্র তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। গতকাল মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

১৩ নভেম্বর বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধু মাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চৌফ জেলার জৌনে ইসরাইলি হামলার ফলে ৮ নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরাইলি সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরো কয়েক কিলোমিটার উত্তরে এক হামলায় ৮জন নিহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, একটি বাড়িকে টার্গেট করে এই হামলা চালানো। ঐ বাড়িটিতে যুদ্ধে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছে বলে ও জানিয়েছে মন্ত্রণালয়।

তবে, অন্যরা কোন অঞ্চলে নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করলে তখন থেকেই সীমান্তে লড়াই করে আসছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী। তবে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা জোরদার করে দখলদার বাহিনী। গত এক বছরে ইসরাইলি হামলায় ৩ হাজার ৩ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

ইসরাইলি হামলায় লেবাননে ৩৩ জনের প্রাণহানি

আপডেট সময় ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪