ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ একজন যুবককে গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার আবু হাসেম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আবু হাসেম নামে (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ আগে থেকেই বটতলা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। নাবিল পরিবহন নামে একটি বাস চৌরাস্তা মোড়ে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এসময় আবু হাসেমের একটি ব্যাগে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে আবু হাসেমকে গ্রেপ্তার করা হয়।

গাঁজা পাচারকারী আবু হাসেমের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগাচর গ্রামে।

এঘটনায় বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আবু হাসেমকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ একজন যুবককে গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪