ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় জারা আক্তার (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। ৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সাতপোয়া জামতলা সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জারা আক্তার পৌরসভার সাতপোয়া গ্রামের ইউনুস আলীর (বিএসসি) মেয়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব ভুয়াপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের বগির সাথে তার ধাক্কা লাগে। এসময় জারা আক্তার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ নেয়ার পথে শিশুটি মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৭:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪