ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন : মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি জাহাঙ্গীর সেলিম সম্পাদক

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী (কামাল ফারুকী) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর সেলিম)-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আইনজীবী শামীম আরা, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ারা খানম সদস্যরা যথাক্রমে শামীমা খান, মুখলেছুর রহমান (লিখন), আরজু মিয়া, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, অনামিকা সায়েদ, আখতারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর ও নূর আলম খান সুজন।

দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় প্রশাসনের গোয়েন্দা তথ্যানুসন্ধানের ভিত্তিতে তিন বছর মেয়াদের জন্য দুপ্রক জেলা কমিটি গঠন করা হয়।

সভায় অতীতের ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন : মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি জাহাঙ্গীর সেলিম সম্পাদক

আপডেট সময় ০৮:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪