ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

উদ্ধার মোবাইলগুলো থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মালিকদের হাতে হস্তান্তর করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

৩ নভেম্বর রবিবার বিকালে থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে হস্তান্তর করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় মোবাইল মালিকেরা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল মালিকেরা জানান, সরিষাবাড়ী থানা পুলিশের কার্যক্রম অনেক ভালো। পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে অনেক আনন্দিত তারা।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করেছে। এরপর মোবাইল ফোন মালিকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৯:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪