ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই : শামীম তালুকদার

জনসভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দলের নাম ভাঙিয়ে কোন দুর্নীতি ও সন্ত্রাস করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো সন্ত্রাসীর স্থান বিএনপিতে নেই বলে বক্তব্য রাখেন শামীম তালুকদার।

২ নভেম্বর শনিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ফরিদুল কবীর তালুকদার শামীম।

তিনি আরও বলেন, আমরা দুর্নীতি সমর্থন করি না, কাউকে দুর্নীতি করতেও দিবো না। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না, কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণ নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। দলের মধ্যে কেউ কেউ অপকর্ম করার চেষ্টা লিপ্ত। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শামীম তালুকদার আরও বলেন, নতুন করে আওয়ামী লীগ দেশে ষড়যন্ত্র করছে। জনগণকে সাথে নিয়ে তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের এই দেশে কোনো রাজনীতি করার অধিকার আর নেই। তিনি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

পিংনা ইউনিয়নে বিএনপির সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই : শামীম তালুকদার

আপডেট সময় ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪