ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আওয়ামী লীগনেতা হাফিজুর রহমান স্বপন গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগনেতা হাফিজুর রহমান স্বপন। ছবি: বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আওয়ামী লীগনেতা ও আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে পৌর ঈদগাহ্ মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠুর দায়ের করা মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান স্বপন। তিনি সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আসামি হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

আওয়ামী লীগনেতা হাফিজুর রহমান স্বপন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪