ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

বকশীগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

৯ অক্টোবর বুধবার রাতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মিলে মণ্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং দুর্গোৎসব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য শুভ কামনা জানান। পাশাপাশি পূজা বিসর্জন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ছায়ার মতো পাশে থাকার ঘোষণা দেন বিএনপির নেতৃবৃন্দ।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় ০৬:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪