ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র

বকশীগঞ্জ পৌর সচিব নুরুল আমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় সংবাদ সম্মেলন করেন সাবেক মেয়র ফকরুজ্জামান মতিন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেয়া এবং এডিপির প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় ও জনবল নিয়োগের অনুমোদন এনে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পৌর মেয়র ফকরুজ্জামান মতিন ও দুই ভুক্তভোগী।

১৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টায় বকশীগঞ্জ পৌর এলাকার নিরিবিলি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন সাবেক মেয়র ফকরুজ্জামান মতিন, ভুক্তভোগী নাজমুল সাকিব জিহাদ ও আবদুর রহিম।

সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র ফকরুজ্জামান মতিন বলেন, আমি চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব নেয়ার পর পৌর সচিব নুরুল আমিন মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকার এডিপির প্রকল্প এনে দেবেন বলে আমার কাছে ৫ লাখ টাকা ও ৭টি পদে জনবল নিয়োগের অনুমোদন এনে দেওয়ার কথা বলে ১৪ লাখ টাকা নেন।

ভুক্তভোগী নাজমুল সাকিব জিহাদ বলেন, আমার কাছে বকশীগঞ্জ পৌরসভায় বাজার পরিদর্শক পদে নিয়োগ প্রদান করার আশ্বাস দিয়ে তিন ধাপে ১৮ লাখ টাকা ঘুষ নেন পৌর সচিব নুরুল আমিন।

আরেক ভুক্তভোগী আবদুর রহিম বলেন, পৌর সচিব নুরুল আমিন আমার দুই স্বজনকে মাস্টার রোলে ঢুকিয়ে দেবেন বলে নগদ ৪ লাখ টাকা ঘুষ নেন।

তিন ভুক্তভোগী আরও বলেন, পৌর সচিব নুরুল আমিন তিনজনের কাছে চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়া ও প্রকল্প পাইয়ে দিতে এবং জনবল নিয়োগের অনুমোদন আনার নামে মোট ৪১ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেন।

আমরা বার বার পৌর সচিবের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা নিয়ে টালবাহানা শুরু করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর সচিবের শাস্তির দাবিসহ হাতিয়ে নেয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান তারা।

ঘুষ নেওয়ার বিষয়ে বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন জানান, আামি কারও কাছে টাকা নেইনি। তারা পাগল নাকি আমাকে কেন টাকা দেবে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। কেউ যদি লিখিত অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র

আপডেট সময় ০৭:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪