ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের শহীদ রিপনের পরিবার পেল সাবেক ভিপি উজ্জলের আর্থিক সহায়তা

শহীদ রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত জামালপুরের বকশীগঞ্জের রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহীদ রিপন মিয়ার বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় নিজ বাড়িতে তার পরিবারকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল।

আর্থিক সহায়তা দানের সময় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহসভাপতি রাকিবুল হাসান বাবুল, সাবেক শ্রমিক দলনেতা ময়নাল হোসেন, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মো. শহিদুল্লাহ, যুগ্মআহ্বায়ক বেলাল হোসেন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ আগস্ট ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন বকশীগঞ্জ সীমারপাড় এলাকার সাংবাদিক সরকার রেজাউল করিমের ছেলে রিপন মিয়া।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জের শহীদ রিপনের পরিবার পেল সাবেক ভিপি উজ্জলের আর্থিক সহায়তা

আপডেট সময় ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪