ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ

শিক্ষার্থীদের ছাগল বিতরণ করা হয়েছে।ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিছিয়ে পড়া অসহায় পরিবারের শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, ছাগল এবং ফলদ ও বনজবৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

৩০জুলাই মঙ্গলবার সকালে পৌরসভার তাড়িয়া পাড়া এলাকায় ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর আয়োজনে ১৮০ জনের মধ্যে এসব বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।ছবি: বাংলারচিঠিডটকম

উপকারভোগীদের মধ্যে স্কুল ব্যাগ, ছাতা, মশারি, স্বাস্থ্য সামগ্রী, সবজি বীজ, গাছের চারা ও ছাগল বিতরণ করা হয়। এসব পেয়ে খুশি ১৮০ পরিবারের উপকারভোগীরা।

এসময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য পাষ্টর খোকন রায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর প্রকল্প ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসসহ উপকারভোগী শিশু ও অভিভাবকসহ নানান পেশাজীবী মানুষরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ

আপডেট সময় ০৫:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪