ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

নকলা পৌরসভার প্রায় ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নকলা পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়া ২৯ মে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ২১৩ টাকা ও আর ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। উন্নয়ন খাতে ৭৫ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা আর ব্যায় ধরা হয়েছে ৭৫ কোটি ৪০ লাখ টাকা। মূলধন বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৫১৫ টাকা ও আর ব্যায় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। মোট আয় ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকা ও ব্যয় ৮৫ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৮১৯ টাকা।

নকলা পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে শহর সমন্বয় কমিটির বাজেট সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ, বীরমুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শহর সমন্বয় কমিটির নেতৃবৃন্ধ, এনজিও প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

নকলা পৌরসভার প্রায় ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৭:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪